,

রিমান্ড শেষে কারাগারে জগলুল পাশা

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে সমাবেশে যেতে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রথমে তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। পরে ৬ আগস্ট শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামির পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন এবং রোববার শুনানির জন্য সময় চান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রোববার নির্ধারণ করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ জন নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেন। তাদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং সড়ক অবরোধের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিলে রাস্তায় বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ সময় নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহারেরও অভিযোগ রয়েছে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

এ মামলার পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জগলুল পাশার বিরুদ্ধে জাল নথি তৈরি ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়