,

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এর আগে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উভয় মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেলসহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) প্রতিনিধি দলে ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়