,

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হতে পারে। দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে মির্জা ফখরুল নিজে এখনো কোনো নিশ্চিত মন্তব্য করেননি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ১৩ আগস্টের পর দলীয় মনোনয়নের বিষয়টি পরিষ্কার হবে। এ সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেবেন এবং দলের স্থায়ী কমিটি তাকে এ দায়িত্ব দিয়েছে।

গত ১ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা তারেক রহমানের ওপর দেওয়া হয়। এরপর থেকে দলের ভেতরে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছিল। মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নাম আলোচনায় আসে।

দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে পরিচিতি এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিবেচনায় মির্জা ফখরুলকে এগিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার সচিবালয়ে মির্জা ফখরুলের কার্যালয়ে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখা যায়। অনেকে তাকে শুভেচ্ছাও জানান। তিনি সন্ধ্যা পর্যন্ত মন্ত্রণালয়ে অফিস করার পর সরকারি বাসভবনে যান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের জাতীয় কাউন্সিল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

বর্তমানে তিনি বিএনপির মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সাভারে মসজিদের মাঠে মিলল প্রেসার কুকার বোমা

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ৯০ ডলারের পথে তেলের দাম

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ শুরু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করবে সরকার

কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন