,

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. মাসুম বিল্লাহ (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ফ্লাইওভার দিয়ে বাসায় ফেরার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।

পরে পথ দিয়ে যাওয়া অন্য একটি গাড়ির চালক বিষয়টি শাজাহানপুর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম বিল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুম বিল্লাহ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রনজিত মণ্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়