চতুর্থ শ্রেণির ছাত্রী অন্ত:সত্ত্বা, অভিযোগ ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে (ভিডিও)

news-image

ফেনীর সোনাগাজী উপজেলায় এক বখাটের দফায় দফায় ধর্ষণের শিকার হয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে দাবি করেছেন নির্যাতিতার পরিবার। এ ঘটনায় বিচার চাইতে গিয়ে উল্টো বখাটের পরিবারের দেয়া মিথ্যা মামলায় নাজেহাল শিশুটির পরিবার।


শিশুটির পরিবারের অভিযোগ, সুজাপুর গ্রামের বাসিন্দা একই বাড়ির ওমান প্রবাসী নিজাম উদ্দিনের ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আলা উদ্দিন শিশুটিকে মা বাবার অনুপস্থিতিতে নানা প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে।


এরপ্রেক্ষিতে গত ২ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায়।পরে শিশুটির কাছে পুরো ঘটনাটি জানার পর আলাউদ্দিনের বিরুদ্ধে ক্ষেপে ওঠে শিশুটির পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


কিন্তু ধর্ষণের বিষয়টি মিথ্যা দাবি করে শিশুটির পরিবারের বিরুদ্ধে দুটি ও তাদের সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুটি মামলা করে অভিযুক্তের পরিবার।


পরে গত ২০ আগস্ট মেয়েটির বাবা বাদী হয়ে আদালতে আলাউদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা