,

উত্তর প্রদেশে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ শুরু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। বুলন্দশহরের ১৫টি গ্রামে চালু হওয়া এই কার্যক্রমে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের আওতায় প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে কেনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ টাকা। এ জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।

কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী, সংগৃহীত গোমূত্র কৃষিতে ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ তৈরির কাঁচামাল হিসেবে কাজে লাগানো হবে। এর মাধ্যমে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকল্পটির আরেকটি লক্ষ্য হলো কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেওয়া গরুর দেখভালে সহায়তা করা। ইতোমধ্যে প্রায় ৩০০ নারী এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

প্রকল্পটি সফল হলে উত্তর প্রদেশের অন্যান্য এলাকাতেও কার্যক্রম সম্প্রসারণের জন্য আলাদা নীতিমালা তৈরির পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে সরকারের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে। দলটির মুখপাত্র মুহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযোগের জবাবে বিজেপির মুখপাত্র হিরো বাজপেয়ী বলেন, রাজ্যের প্রতিটি উন্নয়নমূলক উদ্যোগেই ত্রুটি খোঁজার চেষ্টা করে সমাজবাদী পার্টি।

এ জাতীয় আরও খবর

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সাভারে মসজিদের মাঠে মিলল প্রেসার কুকার বোমা

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ৯০ ডলারের পথে তেলের দাম

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করবে সরকার

কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন