,

সহজে দাঁতের সাদাটে দাগ দূর করে ফেলুন

news-image

সুন্দর হাসির মূল মন্ত্র হল ঝকঝকে সাদা দাঁত। কিন্তু এই সাদা দাঁতে যখন দাগ পড়ে যায়, তখন পড়তে হয় অনেক বিব্রতকর অবস্থায়। দাঁতের হলুদ দাগ অনেক স্বাভাবিক বিষয় কিন্তু অনেকের দাঁতেই সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়, যা তাঁর দাঁতের স্বাভাবিক রঙের সাথে ম্যাচ করে না। এই দাগ দূর করার জন্যও আছে কিছু ঘরোয়া উপায়। আসুন জেনে নিই, দাঁতে সাদা ছোপ ছোপ দাগ দূর করার উপায়।
সাদা দাগ পড়ার কারণ

১। মুখ অতিরিক্ত শুকনো থাকা। লালা কম হওয়া।
২। টক জাতীয় খাবার বেশি খাওয়া। যেমন লেবুর সরবরত বা টক জাতীয় চকলেট ইত্যাদি।
৩। নিয়মিত মুখ পরিষ্কার না করা
৪। দাঁতের যত্নে অতিরিক্ত ফ্লোরাইড ব্যবহার করা। ইত্যাদি।
সাদা দাগ দূর করার উপায়

১। বেকিং সোডা ও পানি

২ টেবল চামচ বেকিং সোডা, ১ টেবিলচামচ পানি মিশিয়ে নিন। এবার এটি টুথব্রাশে লাগিয়ে নিন। ২ মিনিট দাঁত ব্রাশ করুন। সপ্তাহে ২ বার এটি ব্যবহার করুন। দেখবেন দাঁতের সাদা ছোপ ছোপ দাগ দূর হয়ে গেছে।
২। বেকিং সোডা ও স্ট্রবেরি

১ টি পাকা স্ট্রবেরির পেস্ট, বেকিং সোডা ২ টেবিলচামচ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট দিয়ে ২/৩ মিনিট ব্রাশ করুন। এটি সপ্তাহে কমপক্ষে একবার করুন।
৩। বেকিং সোডা ও ভিনেগার

বেকিং সোডা ও ভিনেগারের পেস্ট দাঁতের সাদা ছোপ ছোপ দাগ দূর করে থাকে। ১ টেবিল চামচ ভিনেগার ও ২ টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এই পেষ্ট দিয়ে দিনে দুইবার ব্রাশ করুন। নিয়মিত ব্রাশে দাঁতের সাদা দাগ দূর হয়ে যাবে।
৪। নারকেল তেল

নারকেল তেল দাঁতের সাদা ছোপ ছোপ দাগ দূর করে থাকে। ২ টেবিল চামচ নারকেল তেল দিয়ে কিছুক্ষণ কুলকুচা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন সকালে এটি করুন। নিয়মিত করাতে দাঁতের সাদা ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে।
৫। লেবুপানি

১ কাপ পানিতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন । মাউথওয়াসের পরিবর্তে এটি দিয়ে প্রতিদিন কুলকুচা করুন। লেবু পানি দাঁতের ছোপ ছোপ দাগ দূর করার পাশাপাশি দাঁত সাদা করে থাকে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর