,

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

news-image

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডের মনোরম লোকেশনে নাটকের শুটিংয়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি উঁচু সড়ক দিয়ে নামার সময় তাদের বহনকারী স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মারাত্মক আহত হন এই অভিনেতা ও চিত্রগ্রাহক মেহেদী রনি।

বর্তমানে চিকিৎসার জন্য তাদের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ে চলছিল নাটকটির দৃশ্যধারণ। শুটিং শেষে স্কুটিতে চড়ে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। বাহনটি চালাচ্ছিলেন রনি।

কিছু দূর এগোতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে মুহূর্তের মধ্যে রক্তপাত ও গুরুতর আঘাত সামলে উঠতে তাদের বেগ পেতে হয়। পরে পেছনে থাকা শুটিং টিমের সদস্যরা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করেন।

খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় একদমই নিয়ন্ত্রণ ছিল না স্কুটির। মুহূর্তে পড়ে গিয়ে বুকে প্রচণ্ড চোট পান তিনি, আঘাত লেগেছে হাঁটুতেও। সোজা হয়ে দাঁড়ানো কিংবা হাঁটাচলা করা বর্তমানে তার জন্য কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থান ছিলে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।

আঘাতের তীব্রতা বেশি থাকায় এবং দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাইল্যান্ডের চলমান এই শুটিং প্রজেক্টটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুরোপুরি সুস্থ হতে অন্তত ২ থেকে ৩ দিন বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ

মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

যুক্তিতর্কে প্রসিকিউশন: জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী