,

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক :ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফরকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। এ সফর নিয়ে অতিরিক্ত জল্পনা বা গোপনীয়তার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, চীন সফর শেষে ‘র’ প্রধান ঢাকায় এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে প্রয়োজন মনে হলে সরকার এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারতে সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা থাকাটা স্বাভাবিক বিষয়।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ পরিবর্তন করা সম্ভব নয়। তাই দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে।

তার মতে, অতীতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে তোলার যে প্রবণতা ছিল, ভবিষ্যতে তা পরিবর্তন করে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিতে হবে।

দুই দেশের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। তবে শেখ হাসিনার আমলে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে যেভাবে কার্যক্রম পরিচালনা করেছে, ভবিষ্যতে তা গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট করেন তথ্য উপদেষ্টা।

নিরাপত্তা নিয়ে দুই দেশেরই নিজস্ব উদ্বেগ থাকতে পারে এবং সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। তবে এসব আলোচনা দুই স্বাধীন ও সার্বভৌম দেশের পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে হতে হবে।

এর আগে গত রোববার বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর—ডিজিএফআইয়ের আমন্ত্রণে চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন পরাগ জৈন। তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।

ঢাকায় আসার আগে ‘র’ প্রধান চীন সফর করেছেন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা

আগামী পাঁচ দিন বাড়তে পারে বৃষ্টি