,

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

এ ছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত বা আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার বিনিময় ও কেনাবেচার ক্ষেত্রে নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই কার্যকর থাকবে।

এর আগে গত ৮ আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।

ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা