,

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

news-image

অনলাইন ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন খবরকে ‘গুজব’ বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব সবাইকে গুজবের ভিত্তিতে প্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিয়ে শিগগিরই সঠিক তথ্য জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব থেকে এনটিআরসিএকে সরিয়ে শুধু নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রমে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রকাশিত ওই খবর অনুযায়ী, ভবিষ্যতে নিবন্ধন সনদধারী শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। তবে ছাত্রদল সভাপতির বক্তব্যের পর এ সিদ্ধান্তের বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এনটিআরসিএ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব।

এ জাতীয় আরও খবর

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন; বিএনপিকে জামায়াতের আমির

‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষ হতেই হকারদের দখলে ফুটপাত

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস

রোনালদোর দেওয়া বাগদানের আংটি মেয়ের হাতে জর্জিনা