,

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস

news-image

অনলাইন ডেস্ক : নেপালের মনোরম শহর পোখারায় শুরু হয়েছে অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। পাহাড়, পর্বতশ্রেণি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হচ্ছে।

শুটিংয়ের প্রথম দিনে সিনেমার শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।

শুটিং শুরুর আগে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। সেখানে সিনেমার সাফল্য কামনায় দোয়া করেন মুর্তজা পলাশ। পরে নারিকেল ভেঙে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এরপর শুরু হয় কামরুজ্জামান রোমান পরিচালিত এবং রেজা ফিল্ম প্রযোজিত সিনেমাটির দৃশ্যধারণ।

বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে নির্মিত হচ্ছে ‘শিকার’। নেপালের বিভিন্ন প্রাকৃতিক লোকেশনে প্রায় এক মাস ধরে সিনেমাটির শুটিং চলবে বলে জানা গেছে।

সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে অপু বিশ্বাস বলেন, নির্মাতা গল্প শোনানোর পরই তিনি কাজটির প্রতি আগ্রহী হয়ে সম্মতি দিয়েছেন। তার মতে, সিনেমাটিতে অভিনয়ের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি নতুন অভিনেতা মুর্তজা পলাশের চলচ্চিত্রে অভিষেক নিয়েও তিনি উচ্ছ্বসিত। দর্শক গল্পটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

নাটকে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও ‘শিকার’ দিয়ে প্রথমবার বড় পর্দায় আসছেন মুর্তজা পলাশ। সিনেমাটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে গত আট মাস ধরে নিজের লুক নিয়ে কাজ করেছেন বলে জানান তিনি।

মুর্তজা পলাশ বলেন, গল্পটি পড়ার পর তার মনে হয়েছে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ রয়েছে। তাই নির্মাতার নির্দেশনা অনুযায়ী দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে সিনেমাটিতে অভিনয় করছেন। দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়াই তার লক্ষ্য।

নির্মাতা সূত্রে জানা গেছে, নেপালের পাহাড়ি অঞ্চল ও বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে সিনেমাটির শুটিং চলবে পুরো মাসজুড়ে। আগামী বছর ঈদে ‘শিকার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন; বিএনপিকে জামায়াতের আমির

‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষ হতেই হকারদের দখলে ফুটপাত

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

রোনালদোর দেওয়া বাগদানের আংটি মেয়ের হাতে জর্জিনা