,

ফাইনালে সাকিব-হৃদয়দের হারিয়ে গলের শিরোপা

news-image

অনলাইন ডেস্ক : জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) শিরোপা জিতেছে গল গ্যালান্টস। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

প্রথমে ব্যাট করে জাফনা কিংস ১২৩ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা। বাংলাদেশের তাওহীদ হৃদয় ১০ বলে ১০ এবং সাকিব আল হাসান ১৩ বলে ৯ রান করেন।

গল গ্যালান্টসের বোলারদের মধ্যে চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গা তিনটি করে উইকেট নেন। থারিন্দু রতনায়েকে দুটি উইকেট শিকার করেন। দুর্দান্ত বোলিংয়ে পুরো আসরে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ওঠেন মালিঙ্গা।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্যাম হার্পারকে হারায় গল। এরপর টম রজার্সের ২৭ বলে ৩৪ রানের ইনিংসে এগিয়ে যেতে থাকে দলটি। তবে নবম ওভারে সাকিব আল হাসান পরপর দুই উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তার শিকার হন রজার্স ও দিনুরা কালুপাহানা, যিনি ১৯ বলে ৩১ রান করেন।

পরে দাসুন শানাকা ও সাহান আরাচ্চিগের ব্যাটে ভর করে আর কোনো বিপদে পড়েনি গল গ্যালান্টস। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১২৬ রান করে শিরোপা নিশ্চিত করে তারা।

ফাইনালে সাকিব আল হাসান দুটি উইকেট পেলেও ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি। ফলে জাফনা কিংসের হয়ে খেলা সাকিব ও তাওহীদ হৃদয়কে হার মেনেই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

ভারতকে জামায়াত আমিরের প্রশ্ন: বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন?

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

৪২ শীর্ষ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে মাঠে নামছে ৮ আন্তর্জাতিক সংস্থা