,

এসএসসি ও সমমানের ফল সোমবার

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান শনিবার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এসএমএসে ফল দেখার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা বোর্ডের ক্ষেত্রে ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR। দাখিল পরীক্ষার্থীদের জন্য: SSC MAD ROLL YEAR এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের ক্ষেত্রে: SSC TEC ROLL YEAR

সঠিক তথ্য দিয়ে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

ভারতকে জামায়াত আমিরের প্রশ্ন: বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন?

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

৪২ শীর্ষ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে মাঠে নামছে ৮ আন্তর্জাতিক সংস্থা