,

শিক্ষার মানোন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুপার, অধ্যক্ষগণের সাথে মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: আবুসাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু তালেব, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সহকারী কমিশনার রুমানা আক্তার, সহকারী জেলা শিক্ষা অফিসার প্রমুখ।

মতবিনিময় সভায় জেলার সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শিক্ষার মানোন্নয়নে সমস্যা নিরূপণ করে সমাধানের পরামর্শ দিয়ে অতিথিগণ বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা থেকে আগত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আবদুল লতিফ, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বাঞ্ছারামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, কালিকচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, চরচারতলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুলের ইন্সট্রাক্টর বুরহান মোল্লা, শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের সাজিদুল ইসলাম, ভাদুঘর মাহবুবুল হুদা পৌর উচ্চ বিদ্যালয়ের শামীমুদ্দিন প্রমুখ। যুগের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার মানোন্নয়নে সকলেই নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করার প্রতি গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

শাবনূর: ‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

গুলশানের বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড

এসএসসি-সমমানের ফল সোমবার, জানবেন যেভাবে

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

বিএনপি নেতা আজাদের দলীয় পদ স্থগিত

জাপানে টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা

জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ প্রদর্শনী সরানোর অভিযোগ

জুলাইযোদ্ধাদের যানবাহন উপহার দিলেন প্রধানমন্ত্রী

‘আয়নাঘরে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল’

প্রতিটি বাড়িতে পাহারাদার দেওয়া সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই সার্থক: শফিকুর রহমান