,

গুলশানের বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানের একটি শপিংমলের ফুড কোর্টে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ছয়জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন মো. মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, মো. নান্নু মিয়া, মো. আমিনুর রহমান, সজল আহমেদ ও মো. ইব্রাহিম হোসেন। বনানী থানার আদালত শাখার দায়িত্বশীল কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের পঞ্চম তলার ফুড কোর্টে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠকে বসেন। পুলিশের অভিযোগ, সেখানে নির্বাচিত সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল।

এজাহারে আরও বলা হয়েছে, গুলশান এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে তৎপরতা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় তদন্তের স্বার্থে ছয়জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে