,

৫ আগস্টের পরও দেশে ছিলাম: সাদ্দাম

news-image

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সময় বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন বলে দাবি করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেওয়া সাক্ষাৎকারে সাদ্দাম হোসেন বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতির কারণে তাকে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে। আত্মগোপনে থেকেও সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন তিনি।

সাদ্দামের ভাষ্য, পরিস্থিতি আরও কঠোর হওয়ার পর তাকে দেশ ছাড়তে হয়। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী এখনো দেশের ভেতরে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি।

দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন কমিটি পুনর্গঠন এবং তাদের বিরুদ্ধে চলমান মামলায় সহযোগিতা করাসহ নানা সাংগঠনিক কর্মকাণ্ডে সময় কাটছে বলে জানান সাদ্দাম। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

দেশে ফেরার বিষয়ে সাদ্দাম বলেন, তিনি এবং তার পরিবার মানসিকভাবে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। ফেরার একটি পরিকল্পনা তৈরি থাকলেও এখন উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন।

দেশে ফিরলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সে সম্পর্কেও ধারণা রয়েছে বলে জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতা। এজন্য ব্যক্তিগত ও পারিবারিকভাবে মানসিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে