তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার
অনলাইন ডেস্ক : কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করা এবং তার পলাতক হওয়ার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজের বাসা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে আটক করে। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট তিনি কারামুক্ত হন।
তবে ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত তার হাইকোর্টের জামিন স্থগিত করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা না মানলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল











