,

ভুল স্বীকার করে ক্ষমা চাইল ফিফা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ফিফা জানায়, মরক্কোতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরাও তার প্রতি আস্থা প্রকাশ করেছেন।

ফিফা জানিয়েছে, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের মুনাফার অংশ বিক্রির পরিকল্পনায় যে ভুল হয়েছে, তা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি আরও ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এ বিষয়ে ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাবটি এখন বাতিল করা হয়েছে। ফিফার ভাষ্য, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও উন্নত করা হবে।

তবে ফিফা একই সঙ্গে সতর্ক করেছে, সংস্থার সততা, সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আক্রমণ মেনে নেওয়া হবে না এবং সুনাম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে প্রবল সমালোচনার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রায় ২ হাজার কোটি ডলারের পরিকল্পনা প্রত্যাহার করেন ইনফান্তিনো। ওই পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপের স্বত্বের প্রায় ২০ শতাংশ বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল।

পরিকল্পনাটি ঘিরে ইউরোপের শীর্ষ লিগগুলোর সংগঠন ফিফার শাসনব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছে। তাদের মতে, এই উদ্যোগ ফিফার পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

এর আগে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগোও ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেন। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে অনাস্থা প্রকাশ করেছেন।

বিতর্কের মধ্যেই আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য লড়ার প্রস্তুতি নিচ্ছেন ইনফান্তিনো। তবে সাম্প্রতিক ঘটনাগুলো তার নেতৃত্বকে আরও চাপে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে