,

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট, এনসিপি নেতা গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর পূর্ব মনিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

পুলিশ জানায়, এর আগে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে থাকা অবস্থায় জেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট দেখতে পান।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। সমালোচনার মুখে ওই পোস্ট সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

মামলার বাদী মাফতুন আহমেদ খান রুবেল অভিযোগ করেন, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

ওসি ইব্রাহীম আলী জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করার পর তদন্ত শুরু হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়ায় এনে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে