,

‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল প্রকৃতির ন্যায়বিচার’

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানকে ‘প্রকৃতির ন্যায়বিচার’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রকৃতি যেমন অন্যায় সহ্য করে না এবং একসময় নিজের ভারসাম্য ফিরিয়ে আনে, তেমনি মানুষের অধিকারও দীর্ঘদিন দমিয়ে রাখা সম্ভব নয়।

একটি নিবন্ধে রিজভী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। তার ভাষায়, বর্ষার সেই মাসে বৃষ্টির পরিবর্তে রাজপথ রঞ্জিত হয়েছিল মানুষের রক্তে, আর গর্জে উঠেছিল গুলির শব্দ।

তিনি জানান, ওই সময় তিনি নিজেও গ্রেপ্তার হয়ে রিমান্ড ও কারাবন্দি ছিলেন। ১৯ জুলাই গ্রেপ্তারের পর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং ৪ আগস্ট কারাগারে পাঠানো হয়। বন্দি অবস্থায় বাইরের খবর জানার সুযোগ না থাকলেও দেশের পরিবর্তনের আভাস তিনি অনুভব করতে পেরেছিলেন বলে উল্লেখ করেন।

রিজভীর মতে, কারাগারের দেয়াল মানুষের আকাঙ্ক্ষাকে আটকে রাখতে পারে না। তার দাবি, দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও অধিকারহীনতার বিরুদ্ধে মানুষের জমে থাকা প্রতিবাদই একসময় গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

তিনি আরও বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে ভোটাধিকার, ন্যায়বিচার, মর্যাদা ও স্বাধীনতার দাবিতে সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিবন্ধে তিনি আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, রংপুরে আবু সাঈদ থেকে শুরু করে ঢাকায় মুগ্ধসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারানো অসংখ্য মানুষ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে