,

আজ ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে অস্থায়ী নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যানজট কমাতে বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাইভারশন ও ইউটার্নের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টকে কেন্দ্র করে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

এ কারণে ফার্মগেট, শাহবাগ, সায়েদাবাদ, ধানমন্ডি, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও মিরপুর রোডসহ বিভিন্ন দিক থেকে চলাচলকারী যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করেছে ট্রাফিক বিভাগ। চালকদের নির্ধারিত ডাইভারশন অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি।

রাজধানীবাসীর অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে যাত্রার আগে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট, এনসিপি নেতা গ্রেফতার

জুলাই জাদুঘর হবে পথ দেখানোর স্থান: ইউনূস

ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে যানজট

জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা: শুরুতে সমর্থন, পরে রাজপথে সক্রিয়তা

হাসিনার দেশত্যাগের পর যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল বিশ্ব

ঢাকায় দুপুরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস

‘জুলাই গণ-অভ্যুত্থান ছিল প্রকৃতির ন্যায়বিচার’

৭ হাজার মুক্তার গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া

ট্রাম্পের গলফ কোর্সে অস্ত্রসহ সন্দেহভাজন আটক

দুই বছর পরও অবহেলায় জুলাই অভ্যুত্থানের আহতরা

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই স্মৃতি জাদুঘরের