,

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ভোগান্তিও কম নয়

news-image

অনলাইন ডেস্ক : ভ্যাপসা গরমের পর সোমবার সকালে রাজধানী ঢাকায় নেমেছে ঝুম বৃষ্টি। সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় চারপাশ। এরপর শুরু হয় ভারী বর্ষণ, এতে কমেছে তাপমাত্রা এবং ফিরেছে স্বস্তি।

বৃষ্টিতে ঢাকার ধুলাবালি ধুয়ে গিয়ে গাছপালা পেয়েছে নতুন প্রাণ। তবে স্বস্তির পাশাপাশি ভোগান্তিতেও পড়েছেন নগরবাসী। বিশেষ করে ছাতা ছাড়া বের হওয়া অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে হয়েছে।

সোমবার সকালে রামপুরা, বাড্ডা, নতুনবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে ঢাকার সব এলাকায় একসঙ্গে বৃষ্টি হয়নি। কোথাও ভারী বৃষ্টি হলেও কিছু এলাকায় ছিল শুষ্ক আবহাওয়া।

বৃষ্টির কারণে অনেক পথচারী বাসস্ট্যান্ড, ফুটওভার ব্রিজ ও বিভিন্ন দোকানের সামনে আশ্রয় নেন। গণপরিবহনেও দেখা গেছে দুর্ভোগের চিত্র। কিছু বাসের জানালা দিয়ে পানি ঢুকে যাত্রীদের ভিজতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

নগরবাসীর অনেকে জানিয়েছেন, বৃষ্টিতে সাময়িক ভোগান্তি হলেও দীর্ঘ গরমের পর এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে