,

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ উপকারভোগী

news-image

অনলাইন ডেস্ক : খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করেছে সরকার। এ সুবিধার আওতায় দেশের ৫৫ লাখ কার্ডধারী বছরে ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে কর্মসূচিটি চালু হয়েছে। আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল—এই ছয় মাস উপকারভোগীরা নির্ধারিত মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, কর্মসূচির মূল লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করা, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং বাজারে নিত্যপণ্যের দামের স্থিতিশীলতা বজায় রাখা। বর্তমানে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী এই সুবিধার আওতায় রয়েছেন।

দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি কমাতে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার মানুষের মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় প্রায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ চলছে।

এদিকে সারাদেশে ১ হাজার ১০৮টি ওএমএস কেন্দ্রের মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুদ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। একই সঙ্গে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।

সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে