,

ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

news-image

অনলাইন ডেস্ক : চাকরিতে পুনর্বহাল, ছাঁটাই প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসইর পুরোনো ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, যথাযথ কারণ ও নিয়ম অনুসরণ না করেই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তারা বলেন, চাকরিচ্যুতির পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে যোগ্যদের পুনর্বহাল এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের প্রধান পুঁজিবাজার প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সঙ্গে বিপুলসংখ্যক বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। তাই এমন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা জরুরি।

এদিকে ডিএসইর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদ থেকে অব্যাহতি পাওয়া মো. আব্দুল লতিফ বিএসইসি চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করেছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ডিএসইতে ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর গত ১৬ এপ্রিল তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তার জবাব পর্যালোচনা করে ১৮ জুন জানানো হয়, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

তবে এর মাত্র এক সপ্তাহ পর ২৫ জুন কোনো নতুন অভিযোগ বা তদন্ত ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, চাকরিচ্যুতির কারণ হিসেবে শুধু ‘পদের প্রয়োজন নেই’ উল্লেখ করা হয়েছে, যা দীর্ঘদিনের স্থায়ী কর্মকর্তার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।

আবেদনে তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৩ জুলাই এক চিঠিতে ডিএসইর এ ধরনের চাকরিচ্যুতিকে ‘বেআইনি ও একতরফা’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসইসিকে নির্দেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে