,

রাজধানীতে স্ত্রী-শাশুড়ি খুন, আটক স্বামী

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে শিপন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল-আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে শিপন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে।

ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল জানান, পূর্ব বিরোধের জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।