,

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : দেশব্যাপী বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে গত তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশেষ অভিযানের আওতায় ৩৯ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন ফৌজদারি মামলা ও নিয়মিত পুলিশি অভিযানে ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ চকলেট বাজি।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে পিস্তল, শুটার গান, এলজি, রিভলবার, রাইফেল, শটগান, পাইপগান, সাবমেশিনগান (এসএমজি), এয়ারগান ও পেনগান রয়েছে।

এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, দেশীয় মদ, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য।

পুলিশ সদরদপ্তর জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড