,

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সান বাংলার রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় বিশেষ এই পর্বটি সম্প্রচারিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে পর্বটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়ে প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জয়া। নারীপ্রধান এই শোতে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা সাধারণ নারীরা তাদের জীবনসংগ্রামের গল্প তুলে ধরেন এবং বিভিন্ন পর্বে অংশ নেন। সেখানে উপস্থিত হয়ে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বড় পর্দায় সিনেমা চলার মাঝেই ছোট পর্দায় বিশেষ এই রিয়েলিটি শোতে দেখা মিলবে অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও