সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ‘পেদ্দি’ ছবির শুটিং চলাকালে কব্জিতে গুরুতর চোট পান তিনি। দীর্ঘদিন এই তীব্র ব্যথা নিয়েই ছবির কাজ ও প্রচার চালিয়ে গেলেও অবশেষে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে তাকে। সোমবার ভারতের কোয়েম্বাটুরের একটি হাসপাতালে তার কব্জিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পেদ্দি’র একটি কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই রাম চরণের কব্জিতে বড় ধরনের আঘাত লাগে। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও পূর্বনির্ধারিত শুটিং ও ছবির প্রচারের খাতিরে তিনি তা পিছিয়ে দেন। ওই সময়ে বিভিন্ন পাবলিক ইভেন্ট ও অনুষ্ঠানে তার হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছিল।

অস্ত্রোপচারের উদ্দেশ্যে যাত্রা করার আগে রোববার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা মেলে এই তারকার। কঠিন এই সময়ে তার পাশে ছিলেন বাবা চিরঞ্জীবী, মা সুরেশা এবং স্ত্রী উপাসনা কামিনেনী। পরিবারকে সঙ্গে নিয়েই তিনি চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন। রাম চরণের অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ছড়ানো তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে। তবে সুস্থ হয়ে উঠতে তাকে আপাতত কয়েক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ। এতে তার সঙ্গে আরও রয়েছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, দিব্যেন্দু ও জগপতি বাবুর মতো তারকারা। মুক্তি পাওয়ার পর জাহ্নবীর অভিনয় নিয়ে একাংশের সমালোচনা হলেও ছবিটি বিশ্বব্যাপী ৩৪০ কোটি টাকারও বেশি ব্যবসা করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ