,

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা গ্রহণ করেছেন আদালত। অন্য কোনো মামলায় আটক না থাকলে তিনি সোমবারই কারামুক্ত হতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সোমবার (২৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির এক লাখ টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিননামা গ্রহণ করেন।

কলিমউল্লাহর আইনজীবীরা জানান, গত ১৪ জুন উচ্চ আদালত তাকে জামিন দেন। এরপর আদালতের অনুমতি নিয়ে জামিননামা জমা দেওয়া হলে তা গ্রহণ করা হয়। বর্তমানে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আর বাধা নেই।

এদিন মামলার ধার্য তারিখ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য তাকে আবার কারাগারে নেওয়া হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে ২০২৫ সালের ১৮ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের নকশা পরিবর্তন, অনুমোদন ছাড়া চুক্তি সম্পাদন এবং আর্থিক অনিয়মের মাধ্যমে সরকারের অর্থ ক্ষতি করেছেন। এছাড়া নিরাপত্তা জামানত, অগ্রিম বিল প্রদান এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও আনা হয়েছে।

মামলায় কলিমউল্লাহ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আদালতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়