সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

news-image

অনলাইন ডেস্ক :২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নেতৃত্বাধীন ইসির প্রতিনিধিদল অংশ নেবে।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিবালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও স্পিকারের দপ্তরে থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল