সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

news-image

অনলাইন ডেস্ক : প্রভাসের বহুল আলোচিত সিনেমা ‘স্পিরিট’ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় নির্মিতব্য এই প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমায় আগে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা শোনা গেলেও এবার তার জায়গায় ক্যাটরিনা কাইফের নাম সামনে এসেছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পারিশ্রমিক ও কিছু শর্ত নিয়ে মতবিরোধের কারণে ‘স্পিরিট’ থেকে সরে গেছেন দীপিকা। এরপরই নির্মাতারা ক্যাটরিনা কাইফকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন বলে খবর ছড়িয়েছে।

সবকিছু চূড়ান্ত হলে প্রায় দুই দশক পর তেলুগু সিনেমায় ফিরবেন ক্যাটরিনা। এর আগে ২০০৪ সালে ‘মলেশ্বরী’ এবং ২০০৫ সালে ‘আল্লারি পিডুগু’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

সূত্রের বরাতে জানা গেছে, ‘স্পিরিট’-এ ক্যাটরিনার চরিত্রটি হয়তো খুব বেশি সময় পর্দায় থাকবে না, তবে গল্পের গুরুত্বপূর্ণ মোড়ে তার ভূমিকা থাকবে। সিনেমার কাহিনি এগিয়ে নিতে চরিত্রটি বিশেষ প্রভাব ফেলবে বলেও জানা গেছে।

এদিকে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তৃপ্তি দিমরি। এই ছবির মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক হবে তার।

দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার পেছনে পারিশ্রমিকসহ একাধিক শর্তের বিষয়টি আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ৪০ কোটি টাকা পারিশ্রমিকের পাশাপাশি লাভের অংশ দাবি করেছিলেন। এছাড়া শুটিংয়ের সময়সীমা, নির্দিষ্ট সূচি এবং তেলুগু ভাষায় সংলাপ না বলার মতো কিছু শর্ত নিয়েও মতবিরোধ তৈরি হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

তবে ক্যাটরিনা কাইফ সত্যিই ‘স্পিরিট’-এ যুক্ত হচ্ছেন কি না, সে বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্যের পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রজেক্ট ‘স্পিরিট’ ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে। প্রভাস, তৃপ্তি দিমরি ও সম্ভাব্য ক্যাটরিনা কাইফের সমন্বয় শেষ পর্যন্ত সিনেমায় কেমন প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’