সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও ঢাকা থেকে জাপানের নারিতা গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিজি-৩৭৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে যাত্রা করে।

সরকারের প্রত্যাশা, এই রুট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করা হবে না। তিনি জানান, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী কয়েকটি ফ্লাইটের বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা রুট পুনরায় চালু হওয়া সম্মিলিত প্রচেষ্টার ফল। এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই এই ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতের যাত্রীচাহিদা মেটাতে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের সংকট থাকা সত্ত্বেও বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে তিনি প্রথম ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের শুভেচ্ছা জানান এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের যাত্রা উদ্বোধন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আবার চালু হলো বহুল প্রত্যাশিত এই রুট।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’