সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার এক সপ্তাহ পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ট্রফি জিততে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

চিঠির শুরুতেই স্কালোনি জানান, গত এক সপ্তাহ তার জন্য ছিল নানা রকম অনুভূতির সমন্বয়। আনন্দ, হতাশা, কান্না, স্বস্তি ও চাপ—সবকিছু মিলিয়েই সময় কেটেছে। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ না করলেও সমর্থকদের উদ্দেশে কিছু কথা বলতেই এই পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার আক্ষেপ প্রকাশ করে স্কালোনি লেখেন, “দুঃখিত, আরেকটি ট্রফি এনে আপনাদের আনন্দ দিতে পারলাম না।” তবে তিনি চান, সমর্থকেরা যেন এই দল এবং তার ‘যোদ্ধা’ খেলোয়াড়দের অবদান সবসময় মনে রাখেন।

টুর্নামেন্ট চলাকালে সমালোচনার মুখে পড়ার বিষয়টিও তুলে ধরেন আর্জেন্টাইন কোচ। তার ভাষ্য, যারা দলকে ভালোভাবে চেনেন না, তাদের কঠোর সমালোচনাও সহ্য করতে হয়েছে। তবুও শেষ পর্যন্ত মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাওয়াকেই তিনি সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেন।

এছাড়া কোচিং স্টাফ, খেলোয়াড়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী এবং নেপথ্যে কাজ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে স্কালোনি বলেন, তাদের ভালোবাসা ও সহযোগিতাই দলের সবচেয়ে বড় শক্তি।

চিঠির শেষে একটি ‘পুনশ্চ’ যোগ করে তিনি লেখেন, “যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে যেন এক অমূল্য সম্পদ আছে।”

উল্লেখ্য, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট