সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

news-image

অনলাইন ডেস্ক : নওগাঁর বদলগাছীতে পানিতে ডুবে যাওয়া স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীরও মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

স্থানীয়রা জানান, শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কার্তিকাহার গ্রামে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে তিনি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালে গোসল করতে নামেন। এ সময় তার স্ত্রী খালের পাড়ে ছিলেন।

হঠাৎ নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে সুমাইয়া খালে ঝাঁপ দেন। কিন্তু কিছুক্ষণ পর তিনিও পানিতে ডুবে যান।

পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক