,

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

news-image

অনলাইন ডেস্ক : সদ্য রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়া মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক কোনো অনুসন্ধান বা তদন্ত চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, মো. সাহাবুদ্দিন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে কোনো আলাদা তদন্ত পরিচালনা করা হবে না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে নিয়মিত তদন্ত ও পরিদর্শন কার্যক্রম চলছে। এসব কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গ্রাহক ও ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিয়মিত তদারকি করে। কোনো অনিয়ম পাওয়া গেলে তা খতিয়ে দেখা হয় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বিশেষভাবে কাজ করার সুযোগ নেই।

আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর নিজস্ব অডিট, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন এবং তৃতীয় পক্ষের অডিট—সব মিলিয়েই অনিয়ম শনাক্তের প্রক্রিয়া চলে। এসব কার্যক্রম কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে পরিচালিত হয় না।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়েন। পদত্যাগের পর রোববার তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ওঠেন।

এদিকে রাষ্ট্রপতির পদ ছাড়ার পর তাকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে কয়েকটি রাজনৈতিক সংগঠন। এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদনও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়