সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

news-image

অনলাইন ডেস্ক : সরকারি চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, পোল্ট্রি ও খামার গড়ে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দেশের বাস্তবতায় সবাই সরকারি চাকরি পাবেন না। তাই শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে এবং এগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।

তিনি বলেন, মেধার ভিত্তিতে অনেক শিক্ষার্থীর মধ্য থেকে তারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। তবে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনা কৃষক ও শ্রমজীবী মানুষের পরিশ্রমের অর্থে তৈরি হয়েছে। তাই শিক্ষা শেষ করে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

মির্জা ফখরুল জানান, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে কৃষিভিত্তিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে কৃষি শিল্পে অবদান রাখতে পারবেন। পাশাপাশি গবেষণার ফল ও আধুনিক প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি থাকবে, তবে তা হতে হবে মানুষের কল্যাণে এবং ইতিবাচক পরিবর্তনের জন্য। সবাই মিলে কাজ করলেই সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শেকৃবির আবাসন সমস্যা সমাধান এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বাড়ানোর বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি