,

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

news-image

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। তার কণ্ঠে বেশ কিছু গান প্রকাশিত হয়েছে, শ্রোতাদেরও সাড়া পেয়েছে। মাস খানেক আগে প্রকাশ করেছেন ‘লোকে বলে’। ইউটিউবে এটির ভিউও প্রায় ৬০ লাখ।

বলা বাহুল্য, গানটি বেশ ভালোই সাড়া জাগিয়েছে তার ভক্তদের মনে। সেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এবার নতুন আমেজে গানটি গেয়েছেন ফারিয়া। আর সঙ্গে দিয়েছেন একটি ভিডিও।

এই সংস্করণে গানটি আগের তুলনায় ধীরলয়ে গেয়েছেন ফারিয়া। আর ভিডিওতে দেখা গেল, লন্ডনের বিভিন্ন সড়কে আনন্দচিত্তে হেঁটে বেড়াচ্ছেন তিনি। পরনে সাদা পোশাক।

ভিডিওর ক্যাপশনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। লোকে বলে এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’

ফারিয়ার এই ভিডিওটিও দারুণ সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় এর ভিউ প্রায় সাত লাখ। ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, আর মন্তব্য পাঁচ শতাধিক।

উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও বানিয়েছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড