,

এজলাসে পেপারওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

news-image

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ এ ঘটনা ঘটে। আহত আইনজীবী সাবিহা সুলতানাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আদালতের কার্যক্রম চলার সময় আদালতকক্ষের পেছনের সারিতে কয়েকজন আইনজীবী নিজেদের মধ্যে কথা বলছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সময় বিচারক মো. সুজন মিয়া তাদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। সেটি গিয়ে সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।

ঘটনার পর গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান বিচারকের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে এটিকে অত্যন্ত অনভিপ্রেত বলে মন্তব্য করেন।

একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য জানতে তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড