বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত খাওয়ার পর নিজের অজান্তেই যে ভুলগুলো আমরা করে ফেলি

news-image

তিন বেলা খাওয়া পর আমরা আসলে কী করি তা নিজেরাই জানি না। খাওয়ার পর ঠিক কী করা উচিত তাও আমাদের অজানা। খাওয়ার পর যে ভুলগুলো আমরা অজান্তেই করে ফেলি সেগুলো পাল্টাতে না পারলে বিপদ আছে। ভরপেট খাওয়া পর সুখটান দেওয়া বা একটু সুখনিদ্রা যাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। কিন্তু দিনের পর দিন এই অভ্যাস ছোট করে দিতে পারে আপনার জীবনীশক্তি। মেনে চলুন কিছু নিয়ম। জেনে নিন খাওয়ার পর কোন ভুলগুলো করা  উচিত না –

খাওয়ার পরেই ঘুম : ভাত খাওয়ার পরপরই ঘুমাবেন না। এতে শরীরে বাড়তি মেদ জমতে পারে। খাওয়ার অন্তত একঘন্টা পরে ঘুমতে যান। এমনকি খেয়ে উঠে শোয়াও খুব খারাপ। এর ফলে পাকস্থলীর অসুখ হতে পারে আপনার।

ভরা পেটে ফল :  ফল খুব তাড়াতাড়ি হজম হয়। কিন্তু খাবার খাওয়ার পরেই একগাদা ফল খেলে তা অনেকক্ষণ পেটে থেকে যায়। পরে তা নষ্ট হয়ে গ্যাস ও টক্সিন ছাড়ে। তাই খাওয়ার পরেই ফল খাওয়া থেকে বিরত থাকুন। যদিও প্রচলিত আছে, `খালি পেটে জল আর ভরা পেটে ফল`।

খেয়ে উঠে চা : খাবার পরেই অনেকেই হাতে চায়ের কাপ নিয়ে বসে যান।  চায়ে থাকে প্রচুর পরিমাণ টেনিক এসিড থাকে যা খাদ্যের প্রোটিনকে ১০০ গুণ বাড়িয়ে তোলে। এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী সময় লাগে। চা পান করতে হলে খাবার গ্রহনের বেশকিছুক্ষণ পর করুন। এই অভ্যাসটি থাকলে যতো তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে হবে। কারণ, চায়ে ক্যাফেন থাকে যা খাবার হজম হতে দেরি করায়। অ্যানিমিয়া রোগীদের ক্ষেত্রে এটা মারাত্মক।

খাওয়ার পরেই সিগারেট : খেয়ে উঠে একটু সুখটান দেওয়ার অভ্যাস অনেকেরই থাকে। যদি এ অভ্যাস আপনার থাকে তাহলে এখনই বদলান। কারণ, খাওয়ার পর একটি সিগারেট প্রায় ১০টি সিগারেটের সমান ক্ষতি করে। খাওয়ার পরে শরীর জুড়ে পাচনক্রিয়া শুরু হয়। কিন্তু সে সময় সিগারেট খেলে ক্ষতিকারক নিকোটিন সারা শরীরে ছড়িয়ে পড়ে।
গোসল করা:
খাবার গ্রহনের সঙ্গে সঙ্গে গোসল করা থেকে বিরত থাকুন। খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। ফলে পাকস্থলির চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা পরিপাক তন্ত্রকে দুর্বল করতে পারে। খাবার হজমের স্বাভাবিক সময়কে করে তোলে ধীরগতির। 


খেয়ে উঠে সাঁতার কাটা : খাওয়ার পর সাঁতার কাটা একটি বদভ্যাস। খাওয়ার পর শরীরের সমস্ত রক্ত পাকস্থলীমুখি হয়। কিন্তু খাওয়ার পর সাঁতার কাটলে শরীরের তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হয়। ফলে রক্ত শরীরের সব অংশে পৌঁছাতে চেষ্টা করে। এতে হজমশক্তি ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিন এই অভ্যাস থাকলে আপনার হজমশক্তির বারোটা বাজতে পারে।

রাতে খাওয়ার পর হাঁটা : রাতে খেয়ে উঠে অনেকেই হাঁটেন। তবে হনহন করে না হেঁটে শম্বুক গতিতে হাঁটাই শ্রেয়।

খেয়ে উঠে ব্যায়াম : খেয়ে উঠেই কোমরের ব্যায়ামের অভ্যাস অনেকের থাকে। তারা ভাবেন, এতে মেদ জমবে না। কিন্তু একেবারেই ভুল ধারণা এটি। এর ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে, বাড়তে পারে বৃহদ্রান্ত্রও।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা