শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেয়াজুদ্দিন বাজার এখন শুধু স্থানীয় কেনাকাটার স্থান নয়, বরং দেশের অন্যতম বড় পাইকারি বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের বিপুল সরবরাহের কারণে ব্যবসায়ীদের কাছে এটি পরিচিত হয়ে উঠেছে ‘চট্টগ্রামের গুয়াংজু বাজার’ নামে।

প্রতিদিন চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজারো পাইকারি ও খুচরা ক্রেতা এই বাজারে আসেন। ইলেকট্রনিক্স, মোবাইল অ্যাকসেসরিজ, গৃহস্থালি সামগ্রী, খেলনা, প্রসাধনী, ঘড়ি, পোশাকসহ নানা ধরনের পণ্য এখানে পাওয়া যায়। পণ্যের বৈচিত্র্য, তুলনামূলক কম দাম এবং দরদামের সুযোগ থাকায় ক্রেতাদের কাছে বাজারটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তাদীরুল ইসলাম আবিদ জানান, রেয়াজুদ্দিন বাজারে একসঙ্গে অনেক ধরনের প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। মোবাইল কেনার পাশাপাশি তিনি এখান থেকে মেসের জন্য ইলেকট্রিক কেটলি, রান্নাঘরের সামগ্রী ও অন্যান্য জিনিস কিনেছেন।

ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম বন্দরের সুবিধা এবং চীনের উৎপাদনকেন্দ্রগুলোর সঙ্গে আমদানি যোগাযোগের কারণে এ বাজারে চীনা পণ্যের সরবরাহ বেশি। চীনের গুয়াংজু, ইইউ ও শেনজেনসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্য স্থানীয় আমদানিকারকদের মাধ্যমে এখানে পৌঁছে।

রেয়াজুদ্দিন বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় প্রযুক্তিপণ্য। মোবাইল ফোনের চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাংক, স্মার্টওয়াচ, ব্লুটুথ স্পিকার, এলইডি লাইটসহ নানা ইলেকট্রনিক পণ্যের বড় বাজার গড়ে উঠেছে এখানে।

এ ছাড়া চায়না ক্রোকারিজ, কাচ ও সিরামিক সামগ্রী, রান্নাঘরের সরঞ্জাম, প্লাস্টিক পণ্য, খেলনা, হোম ডেকোরেশন সামগ্রী, পোশাক, ব্যাগ, প্রসাধনী ও ফ্যাশন পণ্যেরও ব্যাপক চাহিদা রয়েছে।

রেয়াজুদ্দিন বাজার বণিক সমিতির তথ্য অনুযায়ী, বাজার এলাকায় ১১০টির বেশি মার্কেট ও বাণিজ্যিক ভবন রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার দোকান পরিচালিত হচ্ছে। ব্যবসায়ী রয়েছেন প্রায় ১৫ হাজার এবং কর্মচারীর সংখ্যা প্রায় আট হাজার।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, স্বাভাবিক সময়ে এ বাজারে প্রতিদিন কয়েকশ কোটি টাকার লেনদেন হয়। ঈদ ও অন্যান্য উৎসবের সময়ে বেচাকেনা আরও বেড়ে যায়।

তামাকুন্ডি লাইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, রেয়াজুদ্দিন বাজার এখন শুধু চট্টগ্রামের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাণিজ্যকেন্দ্র। চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী হওয়ায় আমদানি করা পণ্য দ্রুত বাজারে পৌঁছে যায়, যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা।

তিনি বলেন, পণ্যের বৈচিত্র্য ও সহজলভ্যতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এই বাজারের ওপর নির্ভরশীল। চীনা পণ্যের বড় সরবরাহকেন্দ্র হিসেবে রেয়াজুদ্দিন বাজারের গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ জানালেন কাজল