শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

news-image

অনলাইন ডেস্ক : ইরানে মার্কিন বাহিনীর সামরিক অভিযান টানা সপ্তম রাতেও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্রকে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। হামলা অব্যাহত থাকলে দেশটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানি কর্মকর্তারা।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রিত জলসীমায় চলার সময় দুটি বিদেশি ট্যাংকার জাহাজ বিস্ফোরণের শিকার হয়েছে। তবে সেন্টকম এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবারের মার্কিন অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়েছে।

হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি অভিযান চালিয়ে যায়, তাহলে ইরান শুধু সীমিত পাল্টা জবাবের মধ্যে থাকবে না; প্রয়োজনে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে।

এর আগে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। ওয়াশিংটনের অভিযোগ, ওই হামলা একটি সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন।

ট্রাম্পের ওই বক্তব্যের পর ১১ জুলাই রাত থেকে ইরানে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ জানালেন কাজল