শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দুই মেট্রন ও পাঁচ মহিলা কারারক্ষীসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

শনিবার সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে রিম্পা (২১) নামে এক বন্দি কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হলেও প্রথমে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ যাচাই করে বন্দি পালানোর বিষয়টি নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।

এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ জানালেন কাজল