শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ টর্নেডোর আঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে সাগরের দিক থেকে আসা ঘূর্ণিবাতাস সৈকতে আঘাত হানলে পর্যটকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

কক্সবাজার বিচ কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, টর্নেডোর আঘাতে সৈকতে পর্যটকদের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনাটি স্বল্প সময়ের হলেও এর তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, টর্নেডোর সময় অনেক পর্যটক দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, সাগরপাড়ে দেখা দেওয়া ঘূর্ণিবাতাসটি একটি দুর্বল ধরনের টর্নেডো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, টর্নেডো সাধারণত অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক দুর্যোগ। এমন পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া জরুরি। এর ঘূর্ণির কেন্দ্রে থাকা শক্তিশালী বায়ুপ্রবাহ স্পর্শ করা বস্তু বা মানুষকে অনেক উঁচুতে তুলে ছুড়ে ফেলতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ জানালেন কাজল