,

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ জানালেন কাজল

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি বাংলা সিনেমায় কাজ করার আগ্রহের কথা জানান।

অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র দেখেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল অকপটে জানান, তিনি নিয়মিত বাংলা সিনেমা দেখেন না। তবে সুযোগ ও সময় মিললে ভবিষ্যতে বাংলা ছবিতে অভিনয় করতে চান বলে জানান এই অভিনেত্রী।

বাংলার সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকলেও বাংলা ভাষায় এখনো পুরোপুরি সাবলীল নন কাজল। তবুও ভালো গল্প ও উপযুক্ত সুযোগ পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

মা তনুজার প্রসঙ্গ টেনে কাজল বলেন, তিনি এখনো মায়ের মতো বড় অভিনেত্রী হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তার ভাষায়, তনুজা একজন অসাধারণ শিল্পী এবং তার দেখানো পথই তাকে অভিনয়জীবনে অনুপ্রাণিত করেছে।

এ সময় নিজের পেশাদার মনোভাবের কথাও তুলে ধরেন কাজল। তিনি বলেন, সময় মেনে শুটিং সেটে পৌঁছানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করা তার অভ্যাস। বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা তুলনামূলক কম বলেও মন্তব্য করেন তিনি।

এবার আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও কয়েকজন তারকা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড