শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর ধর্ষক আটক

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর সদরের কল্যাণ সাগর দীঘিরপাড় থেকে ৫ বছর বয়সী জনৈক শিশুকে চিপস ও জুস দেয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কল্যান সাগর দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত হোসেন (১৪) নামীয় ওই কিশোর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাটুলীপাড়া গ্রামের রিক্সা চালক মজনু মিয়ার ছেলে।

কসবা থানায় এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা-মা পেশায় রাজমিস্ত্রী। তারা প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন। আনুমানিক সকাল ১১টার দিকে শাহাদাত চিপস ও জুস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে ধর্ষণ করে। পরে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা তাকে ধরে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় লিখিত এজাহার দাখিল করলে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলাটি নথিভুক্ত করে।

কসবা থানা অফিসার ইনর্চাজ আলী মোহাম্মদ রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে একটি কল আসে, কসবায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ খবর পাওয়া মাত্রই কসবা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

উদ্বোধনের আগেই ফেটে গেল ড্রেন, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি