শেষ মুহূর্তের ত্রাতা মেরিনো

news-image

অনলাইন ডেস্ক : ম্যাচ যখন শেষের দিকে, তখনই যেন সবচেয়ে বেশি জ্বলে ওঠেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো। চলমান বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল—দুই ম্যাচেই শেষ মুহূর্তের গোলে স্পেনকে জয় এনে দিয়ে দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি আসে মেরিনোর পা থেকে। এরপর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও ম্যাচের অন্তিম সময়ে গোল করে স্পেনকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এই তারকা।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দুই ম্যাচেই তিনি বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। পর্তুগালের বিপক্ষে মাত্র পাঁচ মিনিট এবং বেলজিয়ামের বিপক্ষে চার মিনিট খেলেই ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি। এ কারণেই স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের ‘ম্যাজিক ম্যান’ হিসেবে পরিচিতি পাচ্ছেন মেরিনো।

গত তিন মৌসুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ম্যাচের ৮০ মিনিটের পর ১২টি গোল করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। একজন মিডফিল্ডারের জন্য এমন পরিসংখ্যান বেশ বিরল। শেষ মুহূর্তের এসব গোলের মধ্যে আটটিই দলকে জয় অথবা গুরুত্বপূর্ণ ড্র এনে দিয়েছে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আবারও সেই চেনা রূপ দেখিয়েছেন মেরিনো। বদলি হিসেবে মাঠে নেমে শেষ দিকে গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। শেষ সময়ে গোল করার সাফল্যের হারও বেশ চমকপ্রদ। যেখানে হ্যারি কেইনের হার ৩৬ শতাংশ, সেখানে মেরিনোর হার ৭৫ শতাংশ।

ক্লাব ফুটবলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা ছিলেন মেরিনো। নিউক্যাসল ও লেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের জয়ে তার শেষ সময়ের গোল ছিল দারুণ কার্যকর। এছাড়া ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ১১৯তম মিনিটে করা গোলটি এখনও স্পেন সমর্থকদের স্মৃতিতে উজ্জ্বল।

এ পর্যন্ত ক্যারিয়ারে মেরিনো ৩৫টি গোল করেছেন। এর মধ্যে ১২টিই এসেছে ম্যাচের ৮০ মিনিটের পর, যা তার মোট গোলের প্রায় এক-তৃতীয়াংশ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অন্তত ৩০ গোল করা ফুটবলারদের মধ্যে শেষ মুহূর্তে গোল করার হারে তিনি অন্যতম সেরা। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালেও স্পেনের বড় আশা হয়ে থাকবেন এই ‘সুপার সাব’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি