সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ ইংল্যান্ডকে বেশ গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। অনেক তারকা ইতিমধ্যেই চাপ অনুভব করতে শুরু করেছেন। সবাই আত্মবিশ্বাসে ভরপুর হলেও জো কোলের আত্মবিশ্বাস যেন একটু বেশিই। আটলান্টায় বুধবার হতে যাওয়া ম্যাচে মেসিকে আটকাতে ইংল্যান্ড কোন উপায় বেছে নেবে, সেটা বলে দিলেন তিনি।

জাতীয় দলের সাবেক সদস্য গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মাইকা রিচার্ডসের সাথে একটি নেটফ্লিক্স স্পোর্টস অনুষ্ঠান চলাকালে আলোচনা চলছিল। তাদের কথাবার্তা ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির প্রথম ম্যাচের দিকে মোড় নেয়। তিনটি বিশ্বকাপ খেলা সাবেক ফুটবলার কোল বললেন, ‘হ্যাঁ, আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়াতে যাচ্ছি। হ্যাঁ, শতভাগ নিশ্চিত।’

সাথে সাথেই সেখানে উপস্থিত বাকি সবাই তার কথায় সায় দিতে পারছিলেন না। তাদের ভয়, রোজারিওর এই তারকা যদি আরেকটি অবিশ্বাস্য ম্যাচ খেলে ফেলেন। তারা বলেন, ‘এমন কথা বলো না। আমরা এটা আট মাস পরে বলবো।’ কিন্তু চেলসি ও লিভারপুলের সাবেক এই খেলোয়াড় নিজের অবস্থানে অনড় থেকে দ্বিগুণ জোর দিয়ে বলেন, ‘আমি এখনই বলছি আমরা বিশ্বকাপের ফাইনালে যেতে যাচ্ছি।’

রিচার্ডস দাবি করেছেন যে আর্জেন্টিনাকে বাদ দিতে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়েও বেশি খেলতে ও ঘাম ঝরাতে হবে, কারণ তাদের খেলোয়াড়রা ‘ধূর্ত এবং বিজয়ী মানসিকতার’। তিনি থমাস টুখেলের দলের শক্তির দিকগুলোকেও তুলে ধরেন, ‘আর্জেন্টিনার শক্তির সঙ্গে টেক্কা দেওয়ার মতো যথেষ্ট গতি আমাদের আছে এবং আমরা ওদের হারাতে যাচ্ছি। আমি এটা মন থেকে টের পাচ্ছি।’

মেসির বিরুদ্ধে কোলের এমন কড়া মন্তব্য বেশ আশ্চর্যজনক। কারণ এর আগে তিনি অনেকবার প্রকাশ্যে মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও তাকে বেশ কয়েক ধাপ এগিয়ে রেখেছেন। বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো রাতে ঘুমানোর সময় বালিশে মাথা ঠুকে ভাবেন, ‘ইস, আমি যদি মেসির মতো ভালো হতাম।’ মেসি একদম ঠিক আছে। ওই একমাত্র খেলোয়াড় যে সবকিছু অর্জন করেছে। হ্যাঁ, ওই একমাত্র ব্যক্তি যে শান্তিতে ঘুমাতে পারে।’

এই ঐতিহাসিক ও ‘বিশেষ’ ম্যাচটির আগে আক্রমণাত্মক মন্তব্য করা আরেকজন ব্রিটিশ হলেন গ্যারি নেভিল। তবে এবার মেসি তার সমালোচনা থেকে বেঁচে গেলেও ডিফেন্ডাররা ছাড় পাননি, ‘এই দলে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের মতো ডিফেন্ডার আছে, যাদের দেখে মনে হয় তারা প্রতি ম্যাচে নিজেদের ভুলে একটি করে গোল উপহার দেবে। আবার পরক্ষণেই যখন আপনি তাদের দেখবেন, হঠাৎ করে তারা গোল করছে, প্রতিটি হেডার জিতছে এবং মাঠের সব জায়গায় হাজির হয়ে যাচ্ছে। তারা যখন ওই (আর্জেন্টিনার) জার্সিটা গায়ে জড়ায়, তখন তাদের মধ্যে অন্যরকম কিছু একটা ঘটে। এটা অবিশ্বাস্য।’

বর্তমানে স্কাই বেটের এই ধারাভাষ্যকার শেষে বলেছেন, ‘আমি ওদের বিশ্বের ‘সেরা-বাজে’ সেন্ট্রাল ব্যাক জুটি বলি। কারণ কিছু কিছু মুহূর্তে ওরা একদম অনন্য সাধারণ খেলে, আবার ঠিক তার পরের মুহূর্তেই অতি চমৎকার থেকে একবারে হাস্যকর পর্যায়ে নেমে যায়।’

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা