,

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

news-image

অনলাইন ডেস্ক : দাপুটে পারফরম্যান্স দেখাতে না পারলেও শেষ পর্যন্ত সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে দুই গোল করে ৩-১ ব্যবধানে জয় পায় লিওনেল মেসির দল।

কানসাস সিটি স্টেডিয়ামে জয়ের পর আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। চার বিশ্বকাপে তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের দশম মিনিটে কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আর্জেন্টিনা কিছুটা নিয়ন্ত্রণ নিলেও দ্বিতীয় গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে ফেলে তারা। ৬৭ মিনিটে এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। এ সময় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করতে হয়।

ম্যাচের ৭২ মিনিটে সুইজারল্যান্ড একজন খেলোয়াড় কমে যায়। লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয় তাদের এক ফুটবলারকে। তবে দশজনের দল হয়ে গেলেও আর্জেন্টিনাকে সহজে গোল করতে দেয়নি সুইসরা।

অতিরিক্ত সময়েও দীর্ঘক্ষণ গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার শটে এগিয়ে যায় তারা। এরপর লাউতারো মার্টিনেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বিশ্বকাপের নকআউট পর্বে এটি আর্জেন্টিনার টানা তৃতীয় কষ্টার্জিত জয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দীর্ঘ সময় আক্রমণাত্মক ফুটবল খেলতে না পারলেও শেষ মুহূর্তের কার্যকর পারফরম্যান্সে শেষ চার নিশ্চিত করেছে মেসির দল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড