,

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। শনিবার (১১ জুলাই) তার লিখিত বক্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।

বার্তায় মোজতবা খামেনি বলেন, তার বাবা এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এটি শুধু তার ব্যক্তিগত অঙ্গীকার নয়, বরং ইরানের জনগণেরও প্রত্যাশা।

তিনি আরও বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির রক্ত বৃথা যাবে না এবং এই ঘটনার জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তার দাফন সম্ভব হয়নি। পরে গত ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়।

দাফনের আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হয়, যেখানে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানান। বিভিন্ন সূত্রের দাবি, তার শেষ বিদায়ে অংশ নেওয়া মানুষের সংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি হতে পারে।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা